Submissions
Author Guidelines
১. সাধারণ নীতি ও জমাদান
ইতিহাস বাংলা ভাষায় রচিত মৌলিক ইতিহাস-গবেষণা প্রবন্ধ প্রকাশ করে। পাণ্ডুলিপি জমা দেওয়ার আগে নিচের শর্তগুলো মিলিয়ে নিন।
- ভাষা: প্রবন্ধ অবশ্যই বাংলায় লিখতে হবে। শুধু শিরোনামের ইংরেজি রূপ, সারসংক্ষেপ (Abstract) ও মূল শব্দ (Keywords) ইংরেজিতে দিতে হবে।
- বিষয়: বাংলাদেশ, বাংলা ও দক্ষিণ এশিয়ার ইতিহাস এবং ইসলামি ও বিশ্ব-ইতিহাসের প্রাসঙ্গিক বিষয়; রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয়, শিল্পকলা ও স্থাপত্যের ইতিহাস, ইতিহাসতত্ত্ব, প্রত্নতত্ত্ব এবং মুক্তিযুদ্ধ।
- মৌলিকতা: প্রবন্ধটি আগে কোথাও প্রকাশিত হয়নি এবং একই সময়ে অন্য কোনো পত্রিকায় বিবেচনাধীন নেই—এ মর্মে লেখককে নিশ্চয়তা দিতে হবে। কুম্ভিলকবৃত্তি (plagiarism) ধরা পড়লে প্রবন্ধ বাতিল হবে।
- দৈর্ঘ্য: তথ্যসূত্র ও টীকাসহ সাধারণত ৪,০০০–৮,০০০ শব্দ (মুদ্রিত পত্রিকায় প্রায় ১০–২২ পৃষ্ঠা)।
- ফাইল: Microsoft Word (.docx) ফাইল, ইউনিকোড বাংলা ফন্টে। বিজয় (SutonnyMJ) বা অন্য ANSI ফন্টে লেখা ফাইল গ্রহণ করা হবে না।
- জমাদান: পত্রিকার ওয়েবসাইট itihasjournal.org-এ নিবন্ধন করে অনলাইনে জমা দিন। কোনো সমস্যা হলে যোগাযোগ: editor@itihasjournal.org
- কৃত্রিম বুদ্ধিমত্তা (AI): লেখার ভাষা সম্পাদনায় AI-সহায়তা নিলে তা উল্লেখ করতে হবে। AI-কে লেখক হিসেবে দেখানো যাবে না; তথ্য ও উদ্ধৃতির নির্ভুলতার দায় লেখকের।
২. পাণ্ডুলিপির গঠন
প্রতিটি প্রবন্ধ নিচের ক্রমে সাজাতে হবে।
- বাংলা শিরোনাম: সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট। প্রয়োজনে কোলন (:) দিয়ে উপশিরোনাম যোগ করুন, যেমন: রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও প্রতিবন্ধকতা: বাংলাদেশ পরিপ্রেক্ষিত। কালপর্ব থাকলে বন্ধনীতে দিন, যেমন (১৯০৫-১৯৫৫)।
- ইংরেজি শিরোনাম: বাংলা শিরোনামের সমান্তরাল ইংরেজি রূপ (অক্ষরানুবাদ নয়, অর্থের অনুবাদ)।
- লেখকের নাম: শিরোনামের নিচে, প্রতিটি নামের পরে তারকাচিহ্ন (*, **)। পাদটীকায় সেই চিহ্ন দিয়ে পদবি, বিভাগ ও প্রতিষ্ঠান লিখুন, যেমন: সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অনলাইন জমাদানের সময় প্রতিটি লেখকের ইমেইল ও ORCID (যদি থাকে) দিন।
- Abstract (ইংরেজিতে): ১৫০–২৫০ শব্দ; গবেষণার প্রশ্ন, উৎস ও পদ্ধতি, এবং মূল ফলাফল এক অনুচ্ছেদে। উদ্ধৃতি বা তথ্যসূত্র দেবেন না।
- Keywords (ইংরেজিতে): ৪–৬টি, কমা দিয়ে আলাদা করা।
- মূল পাঠ:
- ভূমিকা: বিষয়, গবেষণার উদ্দেশ্য ও গুরুত্ব।
- গবেষণা পদ্ধতি ও সাহিত্য পর্যালোচনা: কোন উৎস ও পদ্ধতি ব্যবহৃত হয়েছে এবং পূর্ববর্তী গবেষণা থেকে এটি কীভাবে আলাদা (সংক্ষিপ্ত)।
- আলোচনা: বিষয়ভিত্তিক উপশিরোনামসহ অংশ। উপশিরোনাম সংখ্যায়ন ছাড়া গাঢ় (Bold) অক্ষরে দিন।
- উপসংহার: গবেষণার মূল সিদ্ধান্ত ও তার তাৎপর্য।
- তথ্যসূত্র ও টীকা: প্রবন্ধের শেষে, অনুচ্ছেদ ৪-এর নিয়মে।
৩. লিখনশৈলী ও বিন্যাস
|
বিষয় |
নিয়ম |
|---|---|
|
পৃষ্ঠা |
A4, চারদিকে ২.৫ সে.মি. মার্জিন, পৃষ্ঠা নম্বরসহ |
|
ফন্ট |
ইউনিকোড বাংলা (Kalpurush, SolaimanLipi বা Nikosh), মূল পাঠ ১৩ পয়েন্ট; ইংরেজি অংশ Times New Roman ১২ পয়েন্ট |
|
লাইন ব্যবধান |
১.৫ |
|
শিরোনাম |
১৮ পয়েন্ট গাঢ়; উপশিরোনাম ১৩ পয়েন্ট গাঢ় |
|
বড় উদ্ধৃতি |
৪০ শব্দের বেশি হলে আলাদা অনুচ্ছেদে, দুপাশে ইন্ডেন্ট করে, ১২ পয়েন্টে; ছোট উদ্ধৃতি পাঠের ভেতরে “ ” চিহ্নে |
|
গ্রন্থ ও পত্রিকার নাম |
পাঠ ও তথ্যসূত্রে ইটালিক (বাঁকা) অক্ষরে |
|
সংখ্যা |
বাংলা পাঠে বাংলা অঙ্ক (১৯৭১); ইংরেজি তথ্যসূত্রে ইংরেজি অঙ্ক (1971) |
|
সাল ও তারিখ |
খ্রিস্টাব্দ মূল; বঙ্গাব্দ বা হিজরি সাল দিলে বন্ধনীতে খ্রিস্টাব্দ যোগ করুন |
|
বানান |
বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানরীতি অনুসরণীয় |
সারণি ও চিত্র: প্রতিটি সারণির ওপরে ক্রমিক নম্বর ও শিরোনাম দিন (যেমন: সারণি-১: ১৯২১-১৯৩১ সালে বাংলায় ভূমির মালিকানা) এবং নিচে “সূত্র:” লিখে উৎস দিন। চিত্রের নিচে “চিত্র-১:” নম্বর, বিবরণ ও উৎস দিন। ছবি অন্তত ৩০০ dpi হতে হবে; অন্যের ছবি ব্যবহারের অনুমতি লেখককেই নিতে হবে।
বিদেশি শব্দ ও নাম: প্রথমবার ব্যবহারের সময় বাংলা রূপের পরে বন্ধনীতে মূল রূপ দিন, যেমন: বিশপ হিবার (Bishop Heber)।
৪. তথ্যসূত্র ও টীকা
ইতিহাস প্রবন্ধের শেষে ক্রমিক সংখ্যাযুক্ত “তথ্যসূত্র ও টীকা” (এন্ডনোট) পদ্ধতি অনুসরণ করে। আলাদা গ্রন্থপঞ্জি আবশ্যক নয়।
পাঠে: প্রতিটি তথ্যের পরে উর্ধ্বলিখিত (superscript) বাংলা সংখ্যা দিন, যতিচিহ্ন (। , ;) এর পরে, যেমন: …শিল্পের মালিক হয়।৬১ সংখ্যা ১ থেকে ক্রমান্বয়ে চলবে; একই সংখ্যা দুবার ব্যবহার করবেন না। Word-এর Insert Endnote সুবিধা ব্যবহার করা ভালো।
তালিকায়: প্রবন্ধের শেষে “তথ্যসূত্র ও টীকা” শিরোনামের নিচে সংখ্যাক্রমে সাজান। বাংলা উৎস বাংলায় (পৃ., শেষে দাঁড়ি ।), ইংরেজি উৎস ইংরেজিতে (p./pp., শেষে ফুলস্টপ .)। উৎসকে অনুবাদ করবেন না। ব্যাখ্যামূলক টীকাও এই তালিকায় দেওয়া যাবে, শেষে “দেখুন,” লিখে উৎস দিন।
উৎস অনুযায়ী নিয়ম
১. বাংলা গ্রন্থ: লেখক, গ্রন্থের নাম, সংস্করণ, প্রকাশক, প্রকাশস্থান, সাল, পৃ. সংখ্যা।
১. সুবোধ কুমার মুখোপাধ্যায়, বাংলার আর্থিক ইতিহাস (ঊনবিংশ শতাব্দী), প্রথম প্রকাশ, কে পি বাগচী অ্যান্ড কোম্পানি, কলকাতা, ১৯৮৭, পৃ. ৫২।
২. অনূদিত গ্রন্থ: মূল লেখক, গ্রন্থের নাম, অনুবাদ: অনুবাদক, সংস্করণ, প্রকাশক, প্রকাশস্থান, সাল, পৃ. সংখ্যা।
২. জয়া চ্যাটার্জী, বাঙলা ভাগ হল: হিন্দু সাম্প্রদায়িকতা ও দেশ-বিভাগ (১৯৩২-১৯৪৭), অনুবাদ: আবু জাফর, তৃতীয় সংস্করণ, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ঢাকা, ২০১৪, পৃ. ৬।
৩. ইংরেজি গ্রন্থ: Author, Title, Edition, Publisher, Place, Year, p. (একাধিক পৃষ্ঠা: pp.)
৩. A. R. Desai, Social Background of Indian Nationalism, Reprint, Popular Prakashan, Bombay, 1987, p. 59.
৪. সম্পাদিত গ্রন্থের অধ্যায়: লেখক, ‘অধ্যায়ের শিরোনাম’, সম্পাদক (সম্পা.), গ্রন্থের নাম, প্রকাশক, প্রকাশস্থান, সাল, পৃ.।
৪. V. Gordon Childe, ‘The Urban Revolution’, in Gregory L. Possehl (ed.), Ancient Cities of the Indus, Vikas Publishing House, New Delhi, 1979, pp. 12-17.
৫. পত্রিকার প্রবন্ধ: লেখক, ‘প্রবন্ধের শিরোনাম’, পত্রিকার নাম, বর্ষ/খণ্ড, সংখ্যা, সাল, পৃ.। ইংরেজিতে: Author, ‘Article Title’, Journal, Vol., No., Year, pp.; DOI থাকলে শেষে দিন।
৫. লেখকের নাম, ‘প্রবন্ধের শিরোনাম’, ইতিহাস, ছাপ্পান্ন বর্ষ, বৈশাখ-চৈত্র ১৪৩১, পৃ. ৩৭-৫১।
৬. সরকারি প্রতিবেদন, গেজেটিয়ার, আদমশুমারি: প্রতিবেদনের নাম, সাল, খণ্ড/অংশ, পৃ.।
৬. Report on the Census of India, 1921, Vol. V, Bengal, Part-I, Report, p. 405.
৭. আর্কাইভস দলিল: দলিলের বিবরণ ও তারিখ, সংগ্রহ বা ফাইলের নাম ও নম্বর, আর্কাইভসের নাম ও স্থান।
৮. সংবাদপত্র: পত্রিকার নাম, প্রকাশস্থান, তারিখ, পৃ.; প্রতিবেদনের শিরোনাম থাকলে তা ‘ ’ চিহ্নে পত্রিকার নামের আগে।
৯. ওয়েবসাইট: লেখক বা প্রতিষ্ঠান, ‘পাতার শিরোনাম’, পূর্ণ লিংক, দেখার তারিখ।
৯. BBC News, ‘Page Title’, https://www.bbc.com/news/world-europe-53506445, accessed 9 April 2025.
১০. সাক্ষাৎকার/মৌখিক ইতিহাস: সাক্ষাৎকারদাতার নাম (বয়স, পেশা), স্থান, তারিখ। নাম প্রকাশের অনুমতি না থাকলে ছদ্মনাম ব্যবহার করুন এবং তা উল্লেখ করুন।
একই উৎস আবার উল্লেখ করলে
|
কখন |
বাংলা উৎস |
ইংরেজি উৎস |
|---|---|---|
|
ঠিক আগের টীকার একই উৎস |
ঐ, পৃ. ৭১। |
Ibid., p. 216. |
|
আগে উল্লেখিত, মাঝে অন্য উৎস |
জয়া চ্যাটার্জী, প্রাগুক্ত, পৃ. ৭৩। |
Nafis Ahmed, op. cit., p. 110. |
|
একই লেখকের একাধিক গ্রন্থ উল্লেখিত |
লেখক, সংক্ষিপ্ত শিরোনাম, পৃ.। |
Author, Short Title, p. |
পৃষ্ঠা সংখ্যা: একটি পৃষ্ঠা “পৃ. ৫২”, একাধিক পৃষ্ঠা “পৃ. ৮-৯” (“পৃ.পৃ.” নয়)। ইংরেজিতে “p. 59” ও “pp. 12-17”।
৫. পর্যালোচনা ও জমাদানের আগে চেকলিস্ট
প্রতিটি পাণ্ডুলিপি প্রথমে সম্পাদকমণ্ডলী যাচাই করেন; পরিধিভুক্ত পাণ্ডুলিপি বিশেষজ্ঞদের কাছে পর্যালোচনার জন্য পাঠানো হয়। পর্যালোচকের পরামর্শ অনুযায়ী সংশোধন করে নির্ধারিত সময়ের মধ্যে ফেরত দিতে হবে; চূড়ান্ত সিদ্ধান্ত সম্পাদনা পর্ষদের। পর্যালোচনার জন্য পাঠানো ফাইলে লেখকের নাম ও পরিচিতি থাকবে না; তাই নাম, পাদটীকা ও “আমার আগের গবেষণায়” ধরনের বাক্য আলাদা শিরোনাম পৃষ্ঠায় দিন।
Author Guidelines (English)
Itihas (The History) publishes original historical research written in Bangla. The rules below summarise the Bangla guidelines above.
Submission
- Language: the article must be in Bangla. Only the English title, Abstract and Keywords are in English.
- Scope: history of Bangladesh, Bengal and South Asia, and related Islamic and world history: political, social, economic, cultural, religious, art and architectural history, historiography, archaeology and the Liberation War.
- Originality: not published before and not under review elsewhere. Plagiarised work is rejected.
- Length: about 4,000–8,000 words including notes.
- File: Word (.docx) in a Unicode Bangla font (Kalpurush, SolaimanLipi or Nikosh). Files in Bijoy/SutonnyMJ (ANSI) fonts are not accepted.
- How: register and submit online at itihasjournal.org; queries to editor@itihasjournal.org.
- AI tools: disclose any use for language editing. AI cannot be an author; authors are responsible for every fact and quotation.
Structure
- Bangla title (subtitle after a colon; period in brackets)
- English title (a translation, not a transliteration)
- Author name(s) with * marks; position, department and institution in a footnote
- English Abstract, 150–250 words, no citations
- 4–6 English Keywords
- Body: ভূমিকা (Introduction), method and literature (brief), sections with bold headings, উপসংহার (Conclusion)
- তথ্যসূত্র ও টীকা (Notes and References)
Layout: A4, 2.5 cm margins, Bangla text 13 pt, English 12 pt Times New Roman, 1.5 line spacing. Quotations over 40 words as an indented block in 12 pt. Book and journal titles in italics. Bangla numerals in Bangla text. Tables numbered with the title above and “সূত্র:” (source) below; images at 300 dpi with permission.
Referencing: numbered endnotes in Bangla numerals, placed after punctuation, listed at the end under “তথ্যসূত্র ও টীকা”. No separate bibliography is needed. Cite Bangla sources in Bangla (পৃ.) and English sources in English (p./pp.).
- Book: Author, Title, Edition, Publisher, Place, Year, p.
- A. R. Desai, Social Background of Indian Nationalism, Reprint, Popular Prakashan, Bombay, 1987, p. 59.
- Chapter: Author, ‘Chapter’, in Editor (ed.), Book, Publisher, Place, Year, pp.
- V. Gordon Childe, ‘The Urban Revolution’, in Gregory L. Possehl (ed.), Ancient Cities of the Indus, Vikas Publishing House, New Delhi, 1979, pp. 12-17.
- Journal article: Author, ‘Title’, Journal, Vol., No., Year, pp.; add the DOI if any.
- Official report: Report on the Census of India, 1921, Vol. V, Bengal, Part-I, Report, p. 405.
- Website: Author or organisation, ‘Page title’, full URL, accessed date.
- Repeated sources: Ibid. (same source as the note before); Author, op. cit., p. (cited earlier). In Bangla: ঐ and প্রাগুক্ত.
Review: editors screen each submission, then subject experts review it; revise within the given time; the Editorial Board decides. Keep author names out of the review file and put them on a separate title page.
Submission Preparation Checklist
All submissions must meet the following requirements.
- This submission meets the requirements outlined in the Author Guidelines.
-
জমা দেওয়ার আগে নিশ্চিত করুন:
- প্রবন্ধ বাংলায়, ইউনিকোড ফন্টে, .docx ফাইলে
- বাংলা ও ইংরেজি শিরোনাম আছে
- ইংরেজি Abstract (১৫০–২৫০ শব্দ) ও ৪–৬টি Keywords আছে
- ভূমিকা ও উপসংহার আছে
- তথ্যসূত্রের সংখ্যা পাঠ ও তালিকায় মিলেছে; প্রতিটি টীকায় পৃষ্ঠা সংখ্যা আছে
- সারণি ও চিত্রের নম্বর, শিরোনাম ও সূত্র আছে
- পর্যালোচনার ফাইলে লেখকের নাম ও পরিচিতি নেই; সেগুলো আলাদা শিরোনাম পৃষ্ঠায়
- প্রবন্ধটি মৌলিক, অন্যত্র প্রকাশিত বা বিবেচনাধীন নয়
Articles
Section default policyPrivacy Statement
The names and email addresses entered in this journal site will be used exclusively for the stated purposes of this journal and will not be made available for any other purpose or to any other party.